খেজুর রস :
ঘুরতে এলাম ছোট গায়ে
সাথে ছিল গাড়ি,
খেয়া ঘাটের পাশে ছোট
পেলাম এক বাড়ি।
রাস্তার পাশে খেজুর গাছ
আছে সারি সারি,
গ্রাম গন্জে খেজুর গাছে
রসে ভরা হাঁড়ি।
সবাই মিলে নিতে যাই
খেতে মজা ভারি,
কম বেশি হলে একটু
করি সবাই আড়িঁ।
Kazirbazar.com
