ক্ষুধা :
অগ্নিশ্বাসে অবিনশ্বর-
প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে ইচ্ছেগুলো
স্বপ্নগুলো নেতিয়ে যাচ্ছে তপ্তদাহে
পরিকল্পনা খাঁচায় বন্দী হয়ে ছটফট করে।
অপরিপক্ক হয়ে জন্ম নেয় বর্তমান
আগামীর জন্য স্পষ্ট হয় বিকলাঙ্গের ছাপ
অতঃপর ভাগ্যরেখায় লেখা হয়-
একটি শব্দ ‘ ক্ষুধা ‘।





