২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মহানগর শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

9

২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ চলাকালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনারকে জীবন্ত হত্যার চেষ্টা সহ দলের ২৪ জন নেতাকর্মী নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে ২১ আগষ্ট রবিবার দুপুর ১২টায় সিলেটে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা।
সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রেজিস্ট্রারী মাঠে মহানগর আওয়ামী লীগের সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, সাদিকুর রহমান সাদিক, আব্দুল জলিল লেবু, মাহবুবুল হক, হরি লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন, সালাউদ্দিন মাসুম, সহ-সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হামিদ অভি, ফয়সল আহমদ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার (রেলওয়ে শ্রমিকলীগ), গোলাম রহমান জিলু, ফরহাদ আহমদ জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ, পুলক সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কারী রমিজ উদ্দিন, সদস্য রফিক মিয়া, মোঃ শাহজাহান, সাজিদুর রহমান মাছুম, রেলওয়ে শ্রমিকলীগ নেতা ইমাম উদ্দিন টিপু, ফখরুল ইসলাম, কাজী আহসান, মহানগর হকার্স লীগের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব জানে আলম প্রমুখ। বিজ্ঞপ্তি