তিনিই বাবা :
ছেঁড়া জামা ছেঁড়া জুতা
পরেন হাসি মুখে
সন্তান খুশি হলেই যিনি
হাসেন মহা সুখে।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
যিনি সদা হাসেন
সন্তানের জন্য জীবন দিতেও
যিনি ভালবাসেন।
তিনিই বাবা শ্রেষ্ঠ মানুষ
জগতে মহীয়ান
বাবার কাছে তুচ্ছ সবই
হোক সম আসমান।
Kazirbazar.com
