সোমা মুৎসুদ্দী

24

কবি :

একটি কবি প্রিয় সবার
গান কবিতায় সেরা।
তার লেখার জগৎ ছিলো
ভালোবাসায় ঘেরা।

তার লেখাতে প্রকৃতিরই
পরশ জেগে ওঠে।
প্রজাপতির রঙিন পাখা
গোলাপ বেলি ফোটে।

তিনিই হলেন বিশ্বকবি
সবার প্রিয় রবী।
সবার মাঝে আজও আছে
তারই প্রতিচ্ছবি।