হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বন্যা আক্তার নামে মনতলা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার দুর্লভপুর গ্রামের দুলাল মিযার মেয়ে। খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার জানায়, গত বুধবার রাতের যে কোন সময় বন্যা আক্তার ঘরের আড়ের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। নিহত বন্যার পিতা দুলাল মিয়ার অভিযোগ পাশর্^বর্তী ভবানীপুর গ্রামের এক ইউপি সদস্য ছেলের প্ররোচনায় তার মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাশ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কোন কারণে কারও প্ররোচনায় আত্মহত্যা করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।









