সিলেট সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করলেন সরকার অনুমোদিত সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এ শুভেচ্ছা জানান মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি র সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, কার্যকরি সভাপতি হাজী মো. সায়েস্তা মিয়া, সহ-সভাপতি আব্দুল মছব্বির, জাহিদুল হক চৌধুরী, মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মইনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান সোলেমান, অর্থ সম্পাদক হাজী আব্দুল মালিক, দপ্তর সম্পাদক শমসের মর্ত্তুজা চৌধুরী, প্রচার সম্পাদক মো. আব্দুস সামাদ খান, সাংস্কৃতিক সম্পাদক মো. রজব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি









