ভালো কাজের যোগান :
সৃষ্টি করেন জগত যিনি
নেইকো বাড়ি ঘর,
সকল কিছু ছাড়তে হবে
হয়ে যাবে পর।
টাকা পয়সা অট্টালিকা
থাকবে পড়ে সব,
বিপদকালে পাশে পাবে
জগৎ স্বামী রব।
কিসের এত অহংকার ভাই
থাকার জায়গা নয়,
সকল কাজে করবে তুমি
খোদা তা’লার ভয়।
মন্দ কর্ম ছেড়ে দিয়ে
করবে ভালো কাজ,
ভালো কাজের যোগান দিলে
মাথায় উঠবে তাজ।





