এই ছড়াটি তোমার প্রতি :
মজার পড়া ছন্দ ছড়া
পাতায় পাতায় আছে,
বইটি পড়ে হয়তো ভালোই
লাগবে তোমার কাছে।
ছড়ার ঝলক সুখের পলক
আমার মনের কথা,
ছড়ায় ছড়ায় মিশে আছে
মনের মধুর্যতা।
ছড়ায় ছড়ায় হয়তো পাবে
কল্পপুরের দেখা,
এই ছড়াটি তোমার প্রতি
তাইতো আমার লেখা।
Kazirbazar.com
