আঁকতে পারো :
আঁকতে পারো ছবি?
আকতে পারো দূরের পাহাড়
নয়তো কবি রবী।
আঁকতে পারো দেশ?
আঁকতে পারো বাংলাদেশের
মধুর পরিবেশ।
আঁকতে পারো মাঠ?
আঁকতে পারো মাঠ পেরিয়ে
হিজলতলীর হাট।
আঁকতে পারো মাছ?
আকতে পারো সবুজ শ্যামল
দূরের সবুজ গাছ।
Kazirbazar.com
