প্রথম ধাপ :
খোকা নতুন বই পেয়েছে
কী যে তার সুখ!
বইয়ের পাতা দেখে দেখে
ভরে যেন বুক।
নতুন বইয়ের গন্ধ যেন
ভালো লাগে খুব
বইয়ের পাতায় ছবি দেখে
কী সুন্দর তার রূপ!
লেখা গুলো বুঝে না সে
বুঝে ছবির ভাব
খোকা এখন নার্সারিতে
এটাই প্রথম ধাপ।
Kazirbazar.com
