আসন্ন তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া’র উদ্যোগে ২৬ ডিসেম্বর রবিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের পশ্চিম ভালকীস্থ তার নিজ বাড়িতে ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মেম্বার জমির আলী’র সভাপতিত্বে এবং আব্দুল মজিদ ও মাওলানা জাহেদ আহমদ এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় এলাকাবাসী উদ্দেশ্যে বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া।
মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ আব্দুল ওয়াহিদ, আওয়ামীলীগ নেতা মনির মিয়া, সাবেক মেম্বার ওয়ারিছ আলী, মাস্টার আব্দুস সালাম, দৈনিক মানবজমিন এর সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, দৈনিক সিলেটের দিন রাত’র সম্পাদক রাজনীতিবিদ মুজিবুর রহমান ডালিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজ, ব্যবসায়ী হেলাল আহমদ, বদরুল ইসলাম, আব্দুল হাদী, ড়াঃ মোঃ গিয়াস আহমদ, আব্দুল গফফার, আব্দুর রহিম, তাজ উদ্দিন এপলু।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোহাইল আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সুরমান আলী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী নূরুল ইসলাম রুপন, কামাল আহমদ, সজিব আহমদ সহ ইউনিয়নের কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি






