সকল রূপের সংশোধনবাদ সুবিধাবাদের বিরুদ্ধে মার্কসবাদ লেনিনবাদ প্রতিষ্ঠার সংগ্রামে আপোসহীন বিপ্লবী নেতা কমরেড আবদুল হক এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের সিলেট জেলা কার্যালয়ে ২২ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়।
এনডিএফ সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ আলী, এনডিএফ সিলেট জেলার সাবকে সহ সম্পাদক শেখর সেন, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রুপেল চাকমা, সিলেট জেলার সদস্য শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি








