এম. আবু বকর সিদ্দিক :
এই বাবাজি, যাচ্ছ কোথা
শীতের এই বিহানে ?
মোড়ে যাব, আনতে হবে
খেজুরের রস কিনে।
গত কালকে শহর থেকে
আসছে দুলাভাই,
মা বলেছেন,খেজুরের রস
কিনে আনা চাই।
খেজুর রসের পায়েস থেকে
আসে মধুর ঘ্রাণ,
রসে ভেজা পিঠা পায়েস
মুগ্ধ করে প্রাণ।
Kazirbazar.com
