ফটো সাংবাদিকগণ ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকেন –মাহি উদ্দিন আহমদ সেলিম

9
বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি খেলাধূলা শারীরিক ও মানসিক প্রশান্তি বিকাশে অপরিসীম ভ’মিকা রাখে। ফটো সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। ফটো সাংবাদিকগণ তাদের ক্যামেরার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকেন। তিনি সোমবার ২৯ নভেম্বর বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ দুলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু বক্কর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ সভাপতি ইউসুফ আলী, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, কার্যনির্হাবী কমিটির সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়ছল, মাহমুদ হোসেন, সুব্রত দাস। আরো উপস্থিত ছিলেন নাজমুল কবির পাভেল, শাহ মোঃ কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম-২, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, রেজা রুবেল, এ.টি.এম তুরাব, পল্লব ভট্টাচায, আজমল আলী প্রমুখ। বিজ্ঞপ্তি