ছাদির হুসাইন :
শিশির পড়ে বিন্দু ঝরে
বন বনানীর ফাঁকে,
দুই নয়নের রংতুলিতে
সেই ছবিটি আঁকে।
শিশির ভেজা সুপ্রভাতে
মুক্তা ছড়ায় ঘাসে,
এ প্রকৃতির মায়ায় ভেসে
ফুল পাখিরা হাসে।
শিশির কণা হীরের দানা
ঝলমলিয়ে জ্বলে,
সূর্য-আভাস পড়লে গায়ে
এক নিমেষেই গলে।
Kazirbazar.com
