হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটির গঠনের লক্ষ্য উপজেলা কমিটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১অক্টোবর) বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারে মোঃ আবুল খায়ের মেম্বারের সভাপতিত্বে এবং কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বিশেষ অতিথি, তাহিরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাছরুম, সদস্য নুর মিয়া, শওকত হাসান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ জাহান, তাজুল ইসলাম, লুৎফুর রহমান সোহাগ, বুরহান উদ্দিন, জালাল উদ্দিন, ওয়াসিম, মোহাম্মদ শরীফ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আবুল খায়ের মেম্বারকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি






