স্টাফ রিপোর্টার :
দৈনিক কাজিরবাজার পত্রিকার সাবেক বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সদস্য নাছির আহমদ খানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুম নাছির আহমদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আফছর উদ্দিন বলেন, মরহুম নাছির আহমদ খান তার জীবদ্দশায় একজন সৎ, সাহসি ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। কর্মক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত দায়িত্ব সচেতন একজন ব্যক্তি। তার মৃত্যুতে আমরা একজন ভালো, নিষ্ঠাবান, সৎ এবং সাহসী সাংবাদিককে হারালাম। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, মহান আল্লাহতায়ালা তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।







