সিলেটস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিস এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নিয়োগ, পদোন্নতি ও বদলী শাখার ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের এক অফিস আদেশে জালালাবাদ গ্যাস ট্রান্সমিস এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি পান প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন ১৯৮৮ সালের ১৭ নভেম্বর জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এ সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ^র ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা ছিলেন সাবেক উপ-সচিব মরহুম আবদুল মতিন এবং মাতা মরহুমা রাজিয়া খাতুন ছিলেন সিলেট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপিকা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। বিজ্ঞপ্তি





