কাজিরবাজার ডেস্ক :
মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আব্দুল্লাহ। মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগ করেছিলেন মুহিউদ্দিন। শুক্রবার উর্ধতন অন্য মালয় শাসকদের সঙ্গে সাক্ষাতের পর সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দেন রাজা। শনিবারই সাবরি শপথ নেন। বৃহস্পতিবারেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পরবর্তী সরকার গঠনের অপেক্ষায় ছিলেন সাবরি।







