প্রিয়ন্তী বড়ুয়া পিউ :
গুরুজনে ভক্তি কর
শ্রদ্ধা আর সম্মানে
মনকে ভরিয়ে তোল
স্নেহ আর জ্ঞানে।
বাবা মায়ের সেবা যারা
করেনা কখনো
মহাপাপী সেই জন
সকলে তা জেনো।
তাদের দোয়াটা পেলে
হবে বড় তুমি
জীবন তোমার হবে
স্বর্গ সুখ ভূমি।
Kazirbazar.com
