কাজিরবাজার ডেস্ক :
সিলেট মহানগরীতে বৃহস্পতিবার করোনার টিকা নিয়েছেন আরো ১০ হাজার ২৫২ জন। তন্মধ্যে মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণের শেষ দিনে গতকাল টিকা নিয়েছেন ৮ হাজার ১৪০ জন।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৩৬০ জন। তন্মধ্যে পুরুষ ৪ হাজার ৯০৭ ও নারী ২ হাজার ৪৫৩ জন।
আর পুলিশ লাইন্স হাসপাতালে মডার্নার প্রথম ডোজ নিয়েছেন ৭৮০ জন। তন্মধ্যে পুরুষ ৪৭৬ ও নারী ৩০৪ জন।
এছাড়া নগরীর ওই দুই কেন্দ্রে আজ সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫২ জন। তন্মধ্যে পুরুষ ১৫০ ও নারী ১০২ জন রয়েছেন।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী টিকা কেন্দ্রে আজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮৬০ জন।। তন্মধ্যে পুরুষ ১২৪০ ও নারী ৬২০ জন রয়েছেন।
টিকার এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।






