
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে করোনার সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
সভায় করোনা ভাইরাসের সংক্রমনের ঊর্ধ্বগতি ও সিলেটের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেয়া হয়। বর্তমানে সিলেটের সবকটি সরকারী বেসরকারী হাসপাতালে সিট, অক্সিজেন সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন আলোচকরা। এছাড়া সভায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখতে গণটিকা দানে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি সিলেটের স্বাস্থ্য সেবার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
সভা শেষ সিলেট সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গনমাধ্যমে এক ব্রিফিংয়ে সিদ্ধান্ত সমূহ জানান। বিজ্ঞপ্তি






