আলোচিত সেই আতিয়া মহল থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৪ যুবক-যুবতী আটক

10

স্টাফ রিপোর্টার :
জঙ্গি আস্তানার জন্য দক্ষিণ সুরমার শিববাড়ী আতিয়া মহলটি ২০১৭ সালে দেশ-বিদেশে পরিচিত ও আলোচিত হয়। এবার সেই আতিয়া মহল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।, গত সোমবার দিনগত শেষ রাতে মোগালাবাজার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় ২ যুবতী ও ২ যুবককে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন শিববাড়ী পাঠানপাড়া এলাকার আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলায় সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ যুবতী ও ২ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে যুবক দুজন হচ্ছে- গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকার কোতোয়ালপুর পশ্চিমপাড়া গ্রামের মো. নূর উদ্দিন মিয়ার পুত্র শাহিন আহমদ আলী হোসেন (২৫) ও একই গ্রামের মো. রফিকুল ইসলামের পুত্র কামরান আহমদ লোকমান (২২)। তবে যুবতীদের নাম পরিচয় দেয়নি পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মোগলাবাজার থানার এসআই শিপু কুমার দাস।