স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে কঠোর ‘লকডাউনে’র ৯ম দিন গতকাল শনিবার রাস্তাঘাটে মানুষ ও ব্যাপক যান চলাচলের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। পাশাপাশি বেশ কিছু স্থানে দোকানপাটও খোলা ছিলো। তবে কঠোর ‘লকডাউনে’ খেটে খাওয়া মানুষের জীবনে নেমেছে সীমাহীন দুর্ভোগ। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমনটি লক্ষ্য করা যায়নি। গতকাল বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে।






