
করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত এর রোগমুক্তি কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (২৮ জুলাই) বাদ আসর সিলেট জজকোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. শাহ মো. মোসাহিদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, হাবিবুর রহমান হাবিব, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, এড. নুরে আলম সিরাজী, এড. আফসর আহমদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. ফজলুল হক সেলিম।
এদিকে আবুল মাল আব্দুল মুহিত ও তাঁর সন্তান শাহেদ মুহিত এর আশু রোগ মুক্তি কামনায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৮ জুলাই বুধবার বাদ আছর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ কবির আহমদ। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সন্তানের সুস্থতা সহ দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সুদীপ দেব, সাব্বির খান, সাইফুল আলম স্বপন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, জুমাদিন আহমেদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েক আহমেদ,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদ, সাবেক অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি








