বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে ও স্বাস্থ্যবিধি মেনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ভার্চুয়াল দোয়া মাহফিলের পূর্বে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মাধ্যমে লিংক দেয়া হবে।
এতে সিলেট বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।
উল্লেখ্য, এম এ হক ২০২০ সালের ৩ জুলাই সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি






