দিরাই থেকে সংবাদদাতা :
শাল্লার হামলাকারীদের বিষয়ে ধর্মপ্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান বলেন, যারা হামলা করছে তারা কোন দলের না। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা দেশের শত্রু, জাতির শত্রু এবং গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের শত্রু। তারা কোন দলের না তারা হল সন্ত্রাস, জঙ্গিবাদ। বাংলাদেশে এদের কোন ঠাঁই নাই। এদের বাংলাদেশে থাকতে দেওয়া হবেনা। এরা যখনি সুযোগ পাবে এ ধরনের কার্যকলাপ শুরু করবে। ধন্যবাদ জানাই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য।
সুনামগঞ্জ জেলার শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাবার পথে বৃহস্পতিবার (২৫ মার্চ)সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ট্রাস্টি অশোক মাধব রায়, ট্রাস্টি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, ট্রাস্টি বোর্ডের সচিব ডা. দীলিপ কুমার ঘোষ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দার, হিন্দু কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাসসহ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক , দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুদ্দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সোয়েব আহমদ চৌধুরী প্রমুখ।






