জহির খান :
ফিরে আসো নীড়ে একটু ভালোবাসো- বাসো
বসো তমাল গাছের ছায়ায় বা ধানের নাড়ায়
দেখো মাটিতে জমে থাকা ঘাসেদের প্রেম দুধ
পোয়াতি ভোর কেটেকুটে দুধেভাতের সকাল
সকাল তুই ও বড্ড অলস বারান্দায় বসে থাক
আমি বরং একটু দুপুর হয়ে আসি
পরে কথা হবে প্লিজ।
Kazirbazar.com
