খোকার চোখে মানবতা

14

রাশেদ বিন শফিক :

নদীনালা খাল বিলে
জল সমাহার,
জলে ডুবে গেছে ঘর
আবুল চাচার।

চার ছেলে মেয়ে নিয়ে
হলো অসহায়,
কোথা গিয়ে থাকবে সে
পায় না উপায়।

খোকাদের বাড়ি এলো
খুব ভরসায়,
কিন্তু তাড়ালো তাকে
খোকার বাবায়।

খোকা এসে কয়;বাবা
ফাঁকা দুটি ঘর,
থাকার সুযোগ দাও
ভাবো কেন পর।

মানুষের অসময়ে
যদি না দাঁড়াই,
বেঁচে থাকা ভুল বাবা
মনুষ্য হারাই।