মজনু মিয়া :
রূপা দোলায় রুবি দোলে
দোলনায় মজা দেয়,
মজা পেয়ে রুবি খুশি
রুবি মজা নেয়।
রূপা বলে এবার আমি
দোলনায় বসি তুই,
দোলা আমায় মজা লই সই
ঝুমা দিলো টুই।
ঝুমার টুইয়ে রুবি পালায়
রূপা কাঁদে হায়!
আমার বেলায় পলানো হয়
করবো নালিশ মা’য়।
Kazirbazar.com
