নগরী ও শহরতলীতে জুয়া খেলার এজেন্ট ও সরঞ্জামসহ ১৫ জুয়াড়ী আটক

8

স্টাফ রিপোর্টার :
নগরীর কুয়ারপাড়, দক্ষিণ সুরমার লালাবাজার ও জালালাবাদ থানার কসকালিকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও এজেন্টসহ ১৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা মোঃ বাবর উদ্দিন (৩০), মোঃ রনি আহমদ (২১), মোঃ জামিল আহমদ (২০), মোঃ আলমগীর (৪৭), জালালাবাদ থানার যোগীরগাঁও গ্রামের মৃত হাজী জৈন উল্লাহ’র পুত্র মো: আবুল মিয়া (৫৪), একই থানার কসকালিকা গ্রামের মৃত লালা মিয়ার পুত্র ছয়ফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত সমশের আলীর পুত্র মো: নূর”ল হক (৩৫), মৃত জমির উদ্দিনের পুত্র কবির উদ্দিন (৩৪), ছনপাড়ার তেরা মিয়ার পুত্র মো: জামাল হোসেন (২৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজারের মৃত আব্দুস সালাম বাবুলের পুত্র মিনহাজ আহমদ (৩৭), একই এলাকার বাসিন্দা মৃত সমশের আলীর পুত্র তালেব (৩২), হারিছ মিয়ার পুত্র সুজন মিয়া (২৬), মৃত আব্দুল গণির পুত্র মো: রিপন মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুরের মৃত আব্দুল হেকিমের পুত্র তুমন আহমদ (২২) ও লালাবাজার এলাকার বাসিন্দা রফিক মিয়ার পুত্র মুজিবুর রহমান (৫০)।
পুলিশ জানায়, গত শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নগরীর কুয়ারপার পয়েন্টস্থ একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার এজেন্টসহ জুয়াড়ী মোঃ বাবর উদ্দিন, মোঃ রনি আহমদ, মোঃ জামিল আহমদ এবং মোঃ আলমগীরকে কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতদের বির”দ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ওইদিন রাত সোয়া ১ টার দিকে জালালাবাদ থানার কসকালিকা ছয়ফুল এর খোলা চায়ের দোকানের সামনে কয়েকজন লোক টাকার বিনিময়ে প্রকাশ্যে অবৈধ ভাবে জুয়া খেলার সময় একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করে। তারা হচ্ছে, মোঃ আবুল মিয়া, ছয়ফুল ইসলাম, মাঃ নুর”ল হক, মোঃ জামাল হোসেন ও কবির উদ্দিন। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার বিভিন্ন ধরণে সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার ও জব্দ করে। পরবর্তীতে এই সংক্রান্তে এএসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম বাদী হইয়া আটক ৫ জন আসামীর বির”দ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৪, তাং-২৩/০১/২০২১ র”জু করা হয়। বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা খাঁন নিশ্চিত করেন।
অপরদিকে, শুক্রবার বিকেল বিকেল সাড়ে ৪ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল লালাবাজার জুবায়ের এর চায়ের দোকানের ভেতরে অভিযান চালিয়ে জুয়াড়ী মিনহাজ আহমদ, তালেব, সুজন মিয়া, মোঃ রিপন মিয়া, তুমন আহমদ ও মুজিবুর রহমানকে আটক করে। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদী ও নগদ টাকা উদ্ধার ও জব্দ করে। আটককৃত আসামীদের বির”দ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৩, তারিখ-২২/০১/২০২১ জুয়া আইনে র”জু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচাজ (ওসি) মো: মনির”ল ইসলাম।