রফিকুল নাজিম
আমায় যদি উড়তে দিবে
খাঁচায় রাখো কেন?
মস্ত একটা আকাশ দাও
উড়তে পারি যেন।
উড়াল চোখে দেখব বিশ্ব
শিখবো সাঁতার ডুব,
গাছের কাছে ফুলের কাছে
শিখবো আমি খুব।
আকাশ ঘুরে পাতাল ঘুরে
শিখবো সবার কাছে,
দ্যাখো- একদিন মানুষ হবো
গর্ব করবে পাছে।
Kazirbazar.com
