স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জের দক্ষিণ কলাবাড়ী এলাকা থেকে পুলিশ ৩৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে (২৩) গ্রেফতার করেছে। সে কোম্পানীগঞ্জ থানার উৎমা লামারগ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় শনিবার রাতে এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। গতকাল রবিবার দুপুরে থানা পুলিশ গ্রেফতারকৃত ফেনসিডিল ব্যবসায়ী আমির হোসেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে গত শনিবার রাত পৌনে ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান জানান, সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের মাদক বিরোধী অভিযান সবসময় অব্যাহত থাকবে।





