সাগর আহমেদ
রোজ সকালে সূর্য মামা
চুপটি করে থাকে
শালিক ছানা মেলে ডানা
রূপের ছবি আঁকে।
হলদে রঙের পাকা ধানে
মনটা নেচে উঠে
সূর্য মামা উঠলে পরে
কুয়াশা যায় কেটে
সবুজ ঘাসে শিশির কণা
ঝলমলিয়ে হাসে
বিলের জলে জেলের নৌকা
পাতার মত ভাসে।
Kazirbazar.com
