জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীরা বেপরোয়া

9

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
আইনশৃংখলা বাহিনী উদাসীনতায় জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাতের বেলা চোরাচালনের পণ্য পরিবহনের কারণে এবার পর্যটন কেন্দ্রের রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্থান হল ডিবির হাওর লাল শাপলার বিল। তামাবিল মহাসড়কের কদমখাল হতে ডিবির হাওর বিজিবি ক্যাম্প পর্যন্ত বিলে যাতায়াতের একমাত্র রাস্তাটি কাচা হলেও চলাচল উপযোগী ছিল। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাকারবারী চক্রের সদস্যরা রাতভর ডিআই ট্রাকযোগে ভারতে মটরশুটি পাচার করতে গিয়ে পর্যটক চলাচলের একমাত্র রাস্তায় হাটু পরিমাণ কাদার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান সন্ধ্যার পর হতে চোরাকারবারি সিন্ডিকেটর সদস্যরা স্থানীয় ৪৮ বিজিবির অধিনস্থ ডিবির হাওর বিশেষ ক্যাম্পের কিছু সংখ্যাক অসাধু বিজিবি সদস্য ও থানা পুলিশের এক কর্তার সহযোগিতায় শারদীয় দুর্গা পূজার সুযোগে রাতভর ডিবির হাওর এলাকার রাজার মন্দির ও বড় ভাঙ্গা দিয়ে অন্তত হাজার খানেক ডিআই ট্রাক যোগে বিপুল পরিমাণ মটরশুটি ভারতের পাচার করে। বিনিময়ে ভারতীয় অফিসার চয়েস মদ, বিআর, বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, কসমেটিক্স, হরলিক্স, শেখ নাছির উদ্দিন বিড়ি, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল হ্যান্ডসেট, গরু মহিষ অবৈধ ভাবে নিয়ে আসে। এসব পণ্য পাচারের কারণে উপজেলা একমাত্র আকর্ষণীয় পর্যটন কেন্দ্র লাল শাপলা বিলে যাতায়াতের রাস্তাটি প্রায় হাটু সমান কাদার সৃষ্টি করে পর্যটক চলাচলের অনুপযোগী করে তোলে সিন্ডিকেট দলের সদস্যরা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আলী কাছে জানতে চাইলে চোরাচালানের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রাস্তা সকলের, রাস্তা বন্ধ করা যাবে না।