জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীকে বাঁচাতে গিয়ে ভাজিতার দা’য়ের কোপে গুরুতর আহত হয়েছেন চাচা গৌছ উদ্দিন (৭০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে রিপন মিয়া (৫০) প্রবাসীর সাহেল আহমদের স্ত্রী জাহানারা বেগম (৩৩)। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় গৌছ উদ্দিনকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা নিয়ে ৪ দিন পর কিছুটা সুস্থ হয়ে গৌছ উদ্দিন বাড়ি ফিরে আসেন বাকি ২ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলা নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ভাতিজা মঞ্জুর আহমদ (২৫) পলাতক রয়েছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৯ তারিখ ১৫-১০.-২০২০ ইং। ঘটনার সত্যতা জানান জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী।
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী জাহানারা বেগম ও বিবাদী মঞ্জুর আহমদ উভয় একই বাড়িতে পৃথক ভাবে বসবাস করেন। জাহানারা বেগমের স্বামী সৌদি আরব প্রবাসে থাকার কারণে আসামী মঞ্জুর আহমদ মামলার বাদীকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। জাহানারা বেগম এসব বিষয়ে অত্মীয় স্বজন ও স্থানীয় মুরব্বিয়ানগণের নিকট বিচার প্রার্থী হলে কয়েক দফায় সালিশ বৈঠক বসে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করলেও আসামী মঞ্জুর আহমদ মুরব্বিয়ানগণের কথা বার্তা উপেক্ষা করিয়া বিভিন্ন ভাবে বাদীনিকে হয়রানি করতে থাকে। এই অবস্থায় গত (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে বাদীনি ঘুম থেকে জেগে উঠার পর দরজা খোলা মাত্র আসামী পূর্ব আক্রোশে আক্রোশান্বিত হয়ে দা নিয়ে জাহানারা বেগমকে হত্যার উদ্দেশ্যে বাদীনির ঘরে প্রবেশ করে কিল ঘুষি সহ টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় বাদীনির চিৎকার শুনে আসামীর চাচা গৌস উদ্দিন ও রিপন মিয়া এগিয়ে আসলে তাদেরকে ধারালো দা’ দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপ মারতে থাকে। এতে আশপাশের লোকজন দৌঁড়ে এলে আসামী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গৌস উদ্দিনকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত আসামীকে আটক করতে পারে নি পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওমর ফারুক বলেন, মামলাটি সাথে সাথে থানায় রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারের প্রকৃয়াদিন রয়েছে।







