সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুজন-সুশাসনের জন্য নাগরিক জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জামালগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে সুজনদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সুজন জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থর সঞ্চালনায় অনুষ্ঠঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভী বাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা সুজনের উপদেষ্টা সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা সুজনের সিনিয়র সহ সভাপতি আলী হায়দার, সুনামগঞ্জ জেলা সুজনের সহ সভাপতি আশরাফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, হাঙ্গার প্রজেক্টের একে কুদরত পাশা।
সভায় সর্ব সম্মতিক্রমে মিসবাহ উদ্দিনকে সভাপতি ও আকবর হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।




