ছন্দপতন

13

লাভলী ইসলাম

দুরন্ত পাখিরাও কখনো কখনো নির্জীব হয়ে পড়ে থাকে বিজন অরণ্যের কোন ঝোঁপ ঝাড়ে।
নিত্য পায়ে হেঁটে চলার পথটাও কখনো কখনো বড় বেশি অচেনা অজানা হয়ে যায় প্রতিনিয়ত চলার পথে।
প্রিয় মধুর সুর গুলো কখনো কখনো বড় বেশি বেসুরে শব্দ দোষনীয় হয়ে উঠে কর্ন কুহুরে।
স্বপ্ন প্রহরের আকাশচুম্বি স্বপ্নের সিঁড়ি গুলো তলিয়ে যায় অন্ধ গহ্বরে
সুখনিদ্রার প্রদীপের এত এত আলো
অন্যের তরেই জ্বলতে তার লাগে ভাল

নিঃস্ব করে পুড়িয়ে সে নিজেকে
কেউ কি কখনো ভাবে তাকে !!