গোলাম আযম
নরম ঠোঁটের পরশ পেতে
কার না মন চাই,
এঁকে দেবো চুমো গালে
খোকা কাছে আয়।
শুনবো খোঁকার মিষ্টি সুরে
আধো আধো বোল,
খুনসুটিয়ে হাসে খোকা
পেয়ে মায়ের কোল।
হাসলে খোকা মুক্তা ঝড়ে
নরম ঠোঁটের কোণে ,
দেখে পাগল হয়যে বাবা
প্রতি ক্ষণে ক্ষণে।
Kazirbazar.com
