আরমান জিহাদ
একা একা বসে বসে
খোকা দেখে সব
দূরে বসে পাখপাখালি
করে কলরব।
খোকার মনে পাখি হয়ে
উড়ে যাওয়ার সখ
সুরে সুরে মুখরিত
করে তোলার সখ।
পাখির মতো নিজের বাসা
গড়ার ইচ্ছে তার
খোকার মনের ইচ্ছে সবই
বাঁধবে সাধ্য কার!
Kazirbazar.com
