মজনু মিয়া
নীল আকাশে মেঘের ভেলা
তুলার মতো ভাসে,
মিষ্টি রোদে কি অপরূপ
প্রকৃতিটা হাসে।
নদীর চরে কাশফুলেরা
বাতাস পেয়ে দোলে,
কি আনন্দ লাগে মনে
বলি জবান খোলে।
শরৎ ঋতুর এমন সাজে
পূর্ণিমা চাঁদ হাসে,
কোমলতার পরিবেশকে
সবাই ভালোবাসে।
Kazirbazar.com
