স্টাফ রিপোর্টার :
টানা ৪ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত শনি, রবি ও সোমবারও এ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য এ বিভাগে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭৯ জনে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬৬৮৬ জন। সুনামগঞ্জে ২৩০২ জন, হবিগঞ্জে ১৭২৩ জন এবং মৌলভীবাজারে ১৬৬৮ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে আক্রান্তে সংখ্যা ছিল-১২৩৩২ জন।
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২১১ জনের সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
বুলেটিনের তথ্য অনুযায়ী, ৪ জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৯৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫১৬৮, সুনামগঞ্জে ২০৩৫, হবিগঞ্জে ১২৬৯, মৌলভীবাজারে ১৫০৪ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ৪ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২ জন। এর মধ্যে সিলেটে ৬৬ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়।








