ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল বিকেল ৫টায় উপজেলার বেগমপুর বাজার নামকস্থানে সিলেটগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো -গ -১৩-৯৭০৭) এর চাপায় ঘটনাস্থলেই নাঈম আহমদ (১৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নাঈম আহমদ উপজেলার চাতলপাড় মোকাম পাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করা হয়েছে।






