কৌশিক সূত্রধর
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ধরার বুকে;
কোলা ব্যাঙে নৃত্য করে
মনের সুখে।
নদ-নদীতে রঙিন পালের
নৌকা ভাসে;
ফুল বাগানে জুঁই-কামিনী
কদম হাসে।
সূর্য্যি মামা মেঘের সাথে
জমায় খেলা;
অলসতায় যায়রে কেটে
আমার বেলা।
Kazirbazar.com
