শাহপরান মাজার গেইট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

16

স্টাফ রিপোর্টার  :
মোগলাবাজার থানা পুলিশের প্রায় ৯ ঘণ্টার টানা অভিযানে চাঞ্চল্যকর রাহিদ হত্যা মামলার অন্যতম আসামি রুপা মিয়াকে শাহপরান মাজার গেইট থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র মো. রাহিদ মিয়া (২৫)-কে হত্যা করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ১৩ (২৩-০৭-২০২০)। দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে মোগলাবাজার থানার একদল পুলিশ গত সোমবার মোগলাবাজার থানার বিভ্ন্নি স্থানে প্রায় ৯ ঘন্টার টানা অভিযান পরিচালনা করে। পরে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরতলির শাহপরান মাজার গেইট থেকে মামলার এজাহারনামীয় ৩নং আসামি রুপা মিয়াকে (৪২) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রুপা মিয়া মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের মৃত চান মিয়ার (চান্দই মিয়া) পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুপা মিয়াকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।