সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলার সীমান্তবর্তী পাথারিয়া ইউনিয়নের পার্শ¦বর্তী পাথারিয়া-ভাটিপাড়া ট্রলারঘাটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
প্রতিবছর স্থানীয় ভূমি অফিস থেকে ইজারা নিয়ে ট্রলারঘাটে রাজস্ব আদায় করার কথা থাকলেও দায়িত্বশীলদের চোখ ফাঁকি দিয়ে গত দুই বছর ধরে অবৈধভাবে ফায়দা লুটছে একটি প্রভাবশালী মহল। ট্রলার ঘাটের সীমানা নির্ধারণের অন্তঃদ্বন্দ্বের সুযোগে ইজারা না নিয়ে নৌকা প্রতি ২০-৫০ টাকা হারে চাঁদা তুলা হচ্ছে নৌকা চালকদের কাছ থেকে। যা ভাগভাটোয়ারা করে নিচ্ছেন স্থানীয় একটি প্রভাবশালী মহল। অনেকটা জোরজবরদস্তি করে মাঝিদের কাছ থেকে চাঁদা আদায় করা হলেও প্রভাবশালী এই সিন্ডিকেটের ভয়ে মুখ খুলছেন না কেউই।








