
জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম পি বলেন, জামালগঞ্জের মানুষ ইউসুফ আল আজাদকে ৪০ বছর তাদের মহামূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন, আজ তিনি নেই। অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের মৃত্যু নেই, সে আজীবন বেঁচে থাকবে হাওরবাসীর হৃদয়ে। হাওরের মানুষের মন জয় করেছিলেন যিনি তার কর্ম দিয়ে। আজকের উপস্থিতি প্রমান করে তাঁঁর জনপ্রিয়তা কত গভীরে ছিল। জামালগঞ্জের সুরমা নদীতে ব্রীজ হবে ইউসুফ আল আজাদের নামে। তাঁর অসমাপ্ত কাজ আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সমাপ্ত করা হবে।
গতকাল ২৯ ফেব্র“য়ারী বিকালে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ’র শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি ,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা এমপি,জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি, সুনামগঞ্জ – হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শামছুন্ নাহার রব্বানী শাহানা, সুনামগঞ্জ পৌরসভার মেয়ার নাদের বখত প্রমুখ।






