ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করতে নগরীর ভিআইপি রোড চৌহাট্টায় (আলিয়া মাদ্রাসার সম্মুখে) সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৬টি স্টিলের খুঁটি বসানো হলেও এরই মধ্যে ১টি খুঁটি হাওয়া ! আর এ খুঁটিগুলো এমনভাবে বসানো হয়েছে যে দুটি খুঁটির মাঝ দিয়ে একটি মোটরসাইকেল অনায়াসেই যেতে পারে। সিটি কর্পোরেশনের পদভারী কর্মকর্তারা কোন যুক্তিতে এমনভাবে খুঁটি বসালেন এ নিয়ে প্রশ্ন নগরবাসীর অনেকেরই। মোটরসাইকেলই যদি ফাঁক দিয়ে যেতে পারে তাহলে এমন অপরিকল্পিত খুঁটি বসানোর দরকারটাই বা কি ছিল ?