শেখ একেএম জাকারিয়া
নতুন বছর নিয়ে আশে
নতুন নতুন আশা,
এ ধরাতে ছড়িয়ে পড়ুক
শুধুই ভালোবাসা।
হেসে ওঠো নতুন সুখে
সাজাও নতুন সাজে,
গড়তে নিজের ভাগ্যটাকে
দাও মনোযোগ কাজে।
এসো সবাই নতুন দিনে
সব ভেদাভেদ ভুলি,
নতুন বছর নতুন ভাবে
আমরা গড়ে তুলি।
Kazirbazar.com
